July 2, 2026, 3:44 pm

নারায়ণগঞ্জ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 175 Time View
199

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই ঘোষণা দেন।তার এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ। প্রথমত: নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন, দ্বিতীয়ত: মাসুদ জানান-তার পরিবারও চায় না, তিনি ভোটের মাঠে থাকুক।

গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকেই তিনি বিএনপিপন্থি হিসেবে পরিচত ছিলেন। যোগ দেওয়ার পর কিছুদিনের মধ্যেই পান বিএনপির মনোনয়ন। তবে ভোটের লড়াইয়ের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন।

অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায়। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণঞ্জ-৫ আসনের এমপি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com