August 30, 2026, 9:45 pm
সর্বশেষ সংবাদ:
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন: প্রতিবেশী রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

ওসমান হাদির চিকিৎসকের বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 155 Time View

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসক দলের সদস্য ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, তার বাড়িতে কাফনের কাপড় পাঠানো হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ডা. আব্দুল আহাদ বলেন, এখন প্রতিদিন অসংখ্য অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতে সাহস পাই না। কল করে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন পাবলিক গ্রুপে আমার মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাসার সামনেও কাফনের কাপড় রেখে গেছে।

তিনি বলেন, আমরা ভয় পাই না, মৃত্যুকেও ভয় করি না। কিন্তু এসব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা দরকার। অপরাধীদের আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে।

চিকিৎসক আরও বলেন, আল্লাহ না করুক, হাদি ভাইয়ের কিছু হলে কয়েকদিন পর মানুষ ভুলে যাবে। আবার নতুন করে আরেকটি এসেনসিয়াল ইস্যু তৈরি হবে।

ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে ডা. আব্দুল আহাদ বলেন, যদি এই ঘটনাকেও তিনি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন, তাহলে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে অবগত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com