October 26, 2026, 7:12 pm
সর্বশেষ সংবাদ:
পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি শ্যালকের অবৈধ সম্পদের মামলায় আসামি হচ্ছেন সাবেক এসবিপ্রধান মনিরুল সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’

পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য : রাষ্ট্রদূত মুশফিক

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025
  • 279 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার জন্ম হয়েছে। এ প্রসঙ্গে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের ছবি স্পষ্ট হয়ে উঠছে।’

তিনি লেখেন, ‘স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছে- We have a plan। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা।’

মুশফিকুল ফজল আনসারীর মতে, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা প্রতিফলিত হচ্ছে, তা কেবল আবেগনির্ভর নয়; বরং পরিকল্পনা, দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, ‘A leader with a plan, a people with a mandate—change is inevitable।’ অর্থাৎ, পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com