August 18, 2026, 4:33 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 328 Time View
337

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তাঁর চিকিৎসার খোঁজ–খবর নিয়ে রাত ১২টার পর তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।

১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে গিয়েছিলেন তিনি।

এর আগে রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে আসেন তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com