October 26, 2026, 10:39 pm
সর্বশেষ সংবাদ:
বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

গণতন্ত্রের সৌন্দর্য মতপার্থক্য, তবে সার্বভৌমত্বে ঐক্য অটুট থাকবে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026
  • 218 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তারেক রহমান বলেন, Difference of Opinion গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে। তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না, আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেইস করুক।

ডাকসু প্রতিনিধিদল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজনীতি ধারণ করে দেশের স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

এ সময় তারা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com