August 18, 2026, 4:10 pm
সর্বশেষ সংবাদ:

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার: দল থেকে ফিজকে বাদ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 126 Time View
156

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনায় স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজকে নিয়ে এই নাটকের পর সেই টুর্নামেন্টেও বাংলাদেশের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আসিফ নজরুল বিষয়টি নিয়ে বলেন, ‘বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিবি) বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com