October 27, 2026, 1:11 am
সর্বশেষ সংবাদ:
হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’ বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম

মাহদীকে গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 191 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে, জরুরি সেবার অংশ হিসেবে শুধু অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল শহরের শায়েস্তানগর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com