October 26, 2026, 11:15 pm
সর্বশেষ সংবাদ:
‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’ বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 179 Time View

নিউজ ডেস্ক:
বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহুগুণে বেড়েছে।’ গতকাল শনিবার রাত ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রীশ্রী পাগল মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, ‘বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে। আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না। আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর।’

রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না এর রহস্য কী। হয়তো মানুষ আঘাত পেয়েছে। যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন, তাঁর লাশ দাফনও হয়নি, তার আগেই যখন ৯ জনকে বহিষ্কার করা হলো, মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান বাবুল, নাসির উদ্দিন মুন্সি, রাসেল বিপ্লব, হেলাল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com