March 16, 2026, 9:45 am
সর্বশেষ সংবাদ:
লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ শত্রুদের আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই: আলি আব্দুল্লাহি

মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলাবাসীকে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 93 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। রোববার (৪ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানিয়েছে, তারা এখন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবেন।

স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক।

অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।

কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ, যিনি মাদুরো সরকারের অনুগত বলে পরিচিত, তিনিও বিক্ষোভে যোগ দিয়েছেন। তাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র “অপহরণ” করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com