July 3, 2026, 8:47 pm
সর্বশেষ সংবাদ:
চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির স্কুলে চলছে পরীক্ষা, মদ্যপানের পর মাতলামিতে ব্যস্ত প্রধান শিক্ষক! পে-স্কেল নিয়ে নানা জল্পনা, বাস্তবায়নে এখনো অনিশ্চয়তা খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি সৌদি আরব

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 139 Time View
163

নিউজ ডেস্ক:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ফয়েজ আহমদ বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)।

তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com