October 24, 2026, 9:40 pm
সর্বশেষ সংবাদ:
মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন? হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন

শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত লিভারপুল

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 244 Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এবার শেষ মুহূর্তের রোমাঞ্চে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অলরেডস।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় ফুলহ্যাম। গোল করেন হ্যারি উইলসন। বিরতির পর লিভারপুলকে সমতায় ফেরান ফ্লোরিয়ান ভির্টজ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ।

ম্যাচের যোগ করা সময়ে সফরকারীদের এগিয়ে নেন কোডি গাকপো। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লিভারপুলের জয় কেড়ে নেন হ্যারিসন রিড। ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের (৪৮) সঙ্গে লিভারপুলের (৩৪) পয়েন্টের ব্যবধান দাঁড়াল চৌদ্দতে। এতে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও অনেকটাই কমে গেল আর্নে স্লটের দলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com