August 18, 2026, 1:11 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

মোহাম্মদপুরে মাত্র ৪ মিনিট ৪২ সকেন্ডে ৬৭০ ভরি স্বর্ণ-রুপা চুরি

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 187 Time View
203

নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৪ মিনিট ৪২ সেকেন্ডে দুর্বৃত্তরা ৬০০ ভরি রুপা ও ৭০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায়। চুরির ঘটনায় সময় লেগেছে মাত্র ৪ মিনিট ৪২ সেকেন্ড। ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রূপাসহ একটি সিন্দুক তুলে নিয়ে গেছে ডাকাত দল। সিন্দুকের ওজন ছিল ৪০০ কেজি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী- ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল এরইমধ্যে মাঠে নেমেছে। বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com