July 3, 2026, 5:18 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে আনা হোক ! : ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 156 Time View
175

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা তিনি ‘মৃত্যুশয্যায়’ রয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

এবি জুবায়ের তাঁর পোস্টে লেখেন, ওবায়দুল কাদের বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তবে তিনি এই অবস্থায় তাঁর সুস্থতা কামনার চেয়ে বিচার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। জুবায়ের লিখেছেন, “দোয়া করি বিচার সম্পন্ন না হওয়ার আগে ওর মৃত্যু না হোক।”

পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেন যে, ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে আনার বিষয়েও কেউ কেউ দাবি তুলেছেন। তিনি লেখেন, “সামওয়ান সেইড ওবায়দুল কাদেররে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে আনা হোক!”

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থান নিয়ে জনমনে নানা কৌতূহল রয়েছে। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসাধীন ছিলেন বলে গুঞ্জন ছিল। তবে তাঁর বর্তমান সঠিক অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিবেদন বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

জুবায়েরের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com