March 23, 2026, 3:18 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার মামলায় আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 226 Time View

নিজস্ব প্রতিবেদক : ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির সত্যতা নিশ্চিত করেন।

আসামি হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আলম সিকদারের ছেলে।

মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিতে অংশ নেন। তিনি ছাড়াও ভোলা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হাসনাইন শাহও শুনানিতে অংশ নেন।

মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন আজকের পত্রিকাকে জানান, তিনি গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান। এ সময় মামলার প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে। ঘটনার পরদিন ২৯ নভেম্বর হারুনকে প্রধান আসামি করে এবং লাভুকে ২ নম্বর আসামি করে অজ্ঞাত আরও অন্তত ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রধান আসামি মো. হারুন রোববার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com