October 27, 2026, 1:15 am
সর্বশেষ সংবাদ:
সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন: আমীর খসরু

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 248 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। কোনো আপোষ করেননি। বেগম জিয়া জীবনের বিনিময়ে যে উপহার দিয়ে গেছেন, সেটা আমাদের ধরে রাখতে হবে।’

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নগরের ৩৮, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপোষহীনতা শিখিয়েছেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। অথচ তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপোষ করেননি।’

তিনটি ওয়ার্ডের মধ্যে ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর কলসি দিঘীরপাড় মসজিদ, ৩৬ নম্বর গোঁসাইলডাঙ্গা ওয়ার্ডে বারিক মিয়া স্কুল মাঠে এবং ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের স্থানীয় এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনটি কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com