October 4, 2026, 11:56 am
সর্বশেষ সংবাদ:
খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার নিহত অযৌক্তিক মূল্যবৃদ্ধি কেন, মাল্টা কেন ৫২০ টাকা: ব্যবসায়ীদের কাছে মন্ত্রীর প্রশ্ন নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা এক দুর্ঘটনায় শেষ চার প্রজন্ম ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থেকে নতুন করে ফেরা, ১৬৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা এত সংকটে সরকারি ১৬ মেডিকেল কলেজ, তবু আসছে আরও মাঝ আকাশে যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট নিখোঁজ পাঞ্জাবে সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ইরানে বিক্ষোভকারীদের হামলায় বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 221 Time View

ইরানের পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহতে বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতের বিক্ষোভে তারা নিহত হন।

সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শুক্রবার ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইরানি রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রথমে এ আন্দোলন শুরু করেন। যা খুব দ্রুত সময়ে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। এরমধ্যে বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হয়। এদিন অনেক বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরমধ্যে জানা গেলে কেরমানশাহতে ৮ বিপ্লবী গার্ড প্রাণ হারিয়েছেন। তবে সেখানে কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটি জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, ১৩ দিন চলা এ বিক্ষোভে নিহতের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে। তবে একটি মানবাধিকার সংস্থা ৫২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com