October 27, 2026, 3:01 am
সর্বশেষ সংবাদ:
চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয় সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না: আমীর খসরু

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 261 Time View

নিউজ ডেস্ক:
সব দলের আলাদা মত আছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হলে অনুষ্ঠিত ‘জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনিকে গ্রেফতার নিয়ে কিছু বলছে না সরকার। তিনি মনে করেন, আরেকটি সাগর-রুনি হতে যাচ্ছে হাদি হত্যাকাণ্ড।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা বলেন, দুর্বল রাষ্ট্র কাঠামোর কারণে সুশাসন নিশ্চিত হচ্ছে না।

এছাড়া বক্তারা উল্লেখ করেন, রাজনৈতিক দল যদি মবের বিরুদ্ধে কথা না বলে, তাহলে সাধারণ মানুষের ভোট দেয়া নিয়েও শঙ্কা থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com