October 27, 2026, 4:42 am
সর্বশেষ সংবাদ:
ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন… মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন

দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে দিলে রাজপথে নামব: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 193 Time View

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দৃঢ় ঘোষণা দিয়েছে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত প্রকাশ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশনে এখন পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে একেকজন প্রার্থী শতাধিক লোক ও আইনজীবী নিয়ে হাজির হচ্ছে। কিছু প্রার্থী আইনজীবীদের প্রশিক্ষণও দিচ্ছেন। এভাবে তারা চেষ্টা করছেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে।”

তিনি আরও সতর্ক করেন, “যারা পূর্বে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে, তারা এখন দ্বৈত নাগরিক হয়ে আবার নির্বাচনে অংশ নিতে চাইছে। আমরা কোনোভাবেই এই ধরনের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেব না। যদি কোনও দ্বৈত নাগরিক বা ঋণখেলাপি নির্বাচনে সুযোগ পায়, তাহলে শুধু আইনি লড়াই নয়, রাজপথেও আমরা আমাদের প্রতিবাদ জানাব।”

আসিফ মাহমুদ আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে কখনও দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। দেশের ভোটারদের অধিকার রক্ষা আমাদের দায়িত্ব।”

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সংগত করার গুরুত্ব তুলে ধরেন।

আজকের ঘোষণার মাধ্যমে এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের বিষয়ে কোনো ছুতো দেয়ার কথা নয় এটি দলের শক্তিশালী অবস্থান এবং নির্বাচনী সুষ্ঠুতা রক্ষার প্রতিশ্রুতি হিসেবে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com