March 25, 2026, 12:52 am
সর্বশেষ সংবাদ:
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক কারবার না করার অঙ্গীকার সারোয়ারের স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 109 Time View

নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর আজকের মতো কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করে সেগুলো পূরণের আশ্বাস দিয়েছে কমিশন। ফলে আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী জমায়েত হতে থাকেন। এ সময় সংগঠনটি তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে।

তাদের অভিযোগগুলো হলো

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।

২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে ইসি দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও দূরদর্শিতাহীন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com