March 23, 2026, 6:26 pm
সর্বশেষ সংবাদ:
সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না হাদিকে হত্যার বিষয়ে কি বললেন হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি

জেলগেট থেকে ফের গ্রেপ্তার বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি

Reporter Name
  • Update Time : Friday, January 23, 2026
  • 50 Time View

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বেশ কয়েকটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে কিছু বলেননি ওসি।

এর আগে, গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com