March 15, 2026, 1:55 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা

Reporter Name
  • Update Time : Friday, January 23, 2026
  • 70 Time View

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট এলাকায় যানজট নিরসন ও ফুটপাত অবমুক্ত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। অভিযানে ভোল্ডোজার ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইউছুফ এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক সেনা সদস্য, পুলিশ, আনসার ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, সমবায় বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো হকারদের কাছে ভাড়া দিয়ে পরিচালনা করা হচ্ছিল।

এর ফলে এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল।

বিশেষ করে নারী, শিশু, রোগী ও অফিসগামীসহ সর্বস্তরের মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘যানজট নিরসন ও সর্বসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনার মালিক ও ব্যবসায়ীদের মাইকিং করে শতবছরের পুরোনো বাজারে অবস্থিত ‘কিচেন মার্কেটে’ সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা মানেননি।

ফলে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়েছে।’
তিনি আরো জানান, উচ্ছেদ করা ব্যবসায়ীদের ‘কিচেন মার্কেটে’ স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে এবং সেখানে ছয় মাসের জন্য কোনো খাজনা দিতে হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com