July 2, 2026, 6:05 am

একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালাচ্ছে: মামুনুল হক

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 133 Time View
125

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’ ভোটের প্রচার চালাচ্ছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবার নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর কেউ থাকবে না।

ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com