February 5, 2026, 2:32 pm
সর্বশেষ সংবাদ:
আসন্ন জাতীয় নির্বাচন: নিরাপত্তার চ্যালেঞ্জ, লেভেল প্লেয়িং ফিল্ড ও জন-আকাঙ্ক্ষার সংকট” ‘নারী-সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মূল অবস্থান ক্ষুণ্ন হলে, জামায়াতের সঙ্গে জোট টিকবে না’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সারজিসের প্রতিনিধিকে জরিমানা সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সারজিসের প্রতিনিধিকে জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, February 5, 2026
  • 4 Time View

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলমের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে আলমের সভায় অভিযান পরিচালনা করে তার প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে যায়, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ad

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণবিধি মানতে বলা হয়েছে।

এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানার অর্থ নগদ প্রদান করেছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com