February 6, 2026, 10:45 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিস্ট হাসিনার মতো যেনতেন নির্বাচনের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এলাকার মানুষ পাবে: রুমিন ফারহানা ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে ধানের শীষের জোয়ার না ফেরার দেশে বাংলার প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার বিকেলে ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই বিপ্লবের ফল: মামুনুল হক ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন: রেজাউল করীম হামজার ইনজুরির পর আরেকটি ধাক্কা লেস্টারের প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং: প্রধান উপদেষ্টা

রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে ধানের শীষের জোয়ার

Reporter Name
  • Update Time : Friday, February 6, 2026
  • 8 Time View

আলামিন হক বিজয়:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলা জুড়ে নির্বাচনী আমেজের ফুর-ফুরে বাতাস লেগেছে সাধারণ ভোটারদের মনে। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে,হাটে-বাজারে, কৃষি ক্ষেতে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১২ ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন।
সরেজমিনে দেখা যায়, ৪ ঠা ফেব্রুয়ারি রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় দুর্গাপুর জয়নগর ইউনিয়নে আসেন তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। এই সময় তাঁর সাথে ছিলেন, গোলাম মুর্তজা, সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপি, মাহাবুর রহমান সান্টু, সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, জয়নগর ইউনিয়ন বিএনপি, হুমায়ূন কবির টিটু, সাবেক ছাত্রনেতা,বাবলু মাষ্টার,বিএনপি নেতা, আলামিন হক বিজয়, সাবেক ছাত্রনেতা, যুবনেতা মাহামুদ তালুকদার, যুবনেতা মাহাবুব তালুকদার, যুবনেতা সুমন,ছাত্রনেতা বিপুল, হিমেল,নাহিদ,ভুট্টু,আলভি,সীমান্ত সহ শত শত নেতাকর্মী।
ব্যারিস্টার রাজন জয়নগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৯ টি গ্রামে ভোটারদের কাছে যান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এই সময় তিনি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সরকার গঠন করলে দেশের জনগণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে জনাব তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন। নজরুল ইসলামকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠালে পুঠিয়া-দুর্গাপুরের অবহেলিত রাস্তা, বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরি, নারীদের সাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ সহ সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাঁর এই প্রচারণায় নারী ভোটারদের মাঝে বেশি উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন গ্রামের নারী ভোটারা ব্যারিস্টার রাজনকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।
এই সময় নারী ভোটারা বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ দেখেছি,আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর অত্যাচার দেখেছি। নজরুল ইসলাম সৎ ও ভাল মানুষ তার প্রতিক ধানের শীষ। আমাদের ভোট ধানের শীষে দিয়ে বিজয়ী করে খালেদা জিয়ার আত্মার শান্তি দিতে চাই।
কথা হয় পুরুষ ভোটারদের সাথে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোট দিবো। আমাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম আমাদের ভোট ধানের শীষের পক্ষে তাঁকেই দিবো।
কথা হয় তরুণ ভোটারদের সাথে তারা বলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৬ জন প্রার্থী আছেন তাঁদের মধ্যে সৎ,যোগ্য,ভদ্র,ধার্মিক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি পাশ‌ করলে এলাকায় দুর্নীতি হবে না তাই আমাদের ভোট তাঁকে দিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com