March 24, 2026, 3:25 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026
  • 76 Time View

ঢাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে অবস্থান নেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও হামলাকারী পুলিশের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা।

রেড জুলাই খুলনার আহ্বায়ক মিরাজ হোসেন বলেন, ‘দুই মাস হয়ে গেল, হাদি হত্যার বিচার ইন্টেরিম করতে পারল না। অথচ পুলিশ আমাদের ভাইদের ওপর হামলা করে যাচ্ছে। এ দেশে বিচার চাওয়া কি অপরাধ।’ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com