বিদায়কালে ড. ইউনূসের প্রতি আসিফ মাহমুদের কৃতজ্ঞতা
Reporter Name
Update Time :
Tuesday, February 17, 2026
119 Time View
বিদায়কালে ড. ইউনূসের প্রতি আসিফ মাহমুদের কৃতজ্ঞতা
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে দেশের এক চরম অস্থিতিশীল ও ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, জাতির ক্রান্তিলগ্নে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন আপনি। সফলতা ব্যর্থতার হিসেব নিয়ে সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে সেসময় আপনার বিকল্প ছিল না। আপনার সাথে কাজ করতে পারা আমার জন্য গর্বের এবং শিক্ষনীয় ছিল।
149
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে দেশের এক চরম অস্থিতিশীল ও ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ লিখেছেন, জাতির ক্রান্তিলগ্নে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন আপনি। সফলতা ব্যর্থতার হিসেব নিয়ে সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে সেসময় আপনার বিকল্প ছিল না। আপনার সাথে কাজ করতে পারা আমার জন্য গর্বের এবং শিক্ষনীয় ছিল।