October 26, 2026, 3:33 am
সর্বশেষ সংবাদ:
কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

দেড় বছর পর আ. লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 223 Time View

জুলাই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন পর থেকে সারা দেশের মতো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে লুটপাট চালিয়ে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে সারা দেশে কিছু কিছু স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে শুরু করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে প্রথমে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পরে কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অফিস শুভ উদ্বোধন করা হলো লেখা ব্যানার লাগানো হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যান চালক ইসমাইল হোসেন বলেন, সকাল দশটার সময় আমি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলাম। এ সময় ১৭/১৮ বছরের দুই যুবক আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে। এ সময় একটি ব্যানার টানিয়ে রেখে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা টানানোর বিষয়টি শোনার পর থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেছে। থানা ও জেলা পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com