July 3, 2026, 1:23 am
সর্বশেষ সংবাদ:
কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 127 Time View
99
গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না, দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে নিউজ হচ্ছে, এটা নিউজ নয়। ব্যবস্থাপনা জনিত কারণে কোনো সমস্যা হলে তখন বলতে পারতেন।

গ্যাসের কূপ খনন করা হয়নি। আমরা বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছি। রিগ কেনা হবে, সেখানে দক্ষ জনবল দরকার।
সে জন্য প্ল্যান করা হচ্ছে, এ জন্য সময় দিতে হবে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের সম্ভাব্য সব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করতে হবে। কি করতে হবে সেখান থেকে নির্দেশনা নিতে হবে। কারণ এটা খুবই স্পর্শকাতর মন্ত্রণালয়।

 

বিগত বিএনপি সরকারের সময়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এক পয়সা দুর্নীতি করিনি, হারাম পয়সা খাইনি। অথচ সপরিবারে জেলের ঘানি টানতে হয়েছে। আমার বিরুদ্ধে আয়করের মামলা দেওয়া হয়েছে। আয়কর মামলা যে কারো বিরুদ্ধে দেওয়া সম্ভব। এতে এমন সব ধারা রয়েছে।

জমি বেঁচে মামলা চালাতে হয়েছে। আমার বাবা বলতেন, আগে টাকা বানাবি তারপর রাজনীতি করবি। আমার অনেক ব্যবসা ছিল, এখন একটা শিল্পও নাই। 

এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com