August 30, 2026, 9:44 pm
সর্বশেষ সংবাদ:
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন: প্রতিবেশী রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026
  • 161 Time View

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এ দলপক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com