August 30, 2026, 8:45 pm
সর্বশেষ সংবাদ:
ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা

আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 189 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না। যেসব জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেখানে হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ‘দ্য কিং অব চিটাগাং’ -এ আয়োজিত এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কোনো অঞ্চলে যদি এনসিপির ১০ জন নেতাকর্মীও থাকে, সেখানে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম কিংবা অফিস খোলার সুযোগ যাতে না পায়, তা নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আপনাদের ওপর এই দায়িত্ব দিয়ে গেছেন।

তিনি আরও মন্তব্য করেন যে, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনো কমেনি।

আদালত স্বাধীনভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে সরকার এবং নতুন সংসদের যাত্রা শুরু হবে বলে আমরা আশা করি।

দলের নেতাকর্মীদের দখলবাজ ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ছোট-মাঝারি ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।

একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যা পারিনি, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের মাধ্যমে তা করে দেখাতে চাই। এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে।

মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমিরমালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com