October 25, 2026, 11:07 pm
সর্বশেষ সংবাদ:
মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 148 Time View

আগামীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে আয়োজনের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদে আলোচনার পর।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীকের বদলে সাধারণ প্রতীক ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এই সংক্রান্ত জারি করা অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হবে।

মীর শাহে আলম বলেন, সংসদে বিস্তারিত আলোচনার পর অধ্যাদেশটি গৃহীত হলে তা আইন হিসেবে পাস হবে। এরপরই পরবর্তী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হবে। তনি বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমে পুরোপুরি অগ্রসর হওয়া সম্ভব নয়।

সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায়। দেশের সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com