October 25, 2026, 7:21 pm
সর্বশেষ সংবাদ:
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম বেসরকারি সদস্যদের বিলের ত্রুটি জানাতে হবে এক সপ্তাহের মধ্যে হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

ধানের শীষে ভোট দিতে বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 138 Time View

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্বামীর বাধার মুখে অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম। ঘটনাটি সেদিন বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবর পেয়ে তখনই তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সেদিন তার প্রতিনিধিরা গিয়ে গোলাপী বেগমের পাশে দাঁড়ান।

পরে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী শাহে আলম কে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে শিবগঞ্জের গুজিয়া মাঝপাড়া গ্রামের সেই গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রত্যন্ত গ্রামে তার বাড়িতে হাজির হয়ে গোলাপী বেগম ও তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন।
এসময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন সমন্ধ করে তার সকল দায়িত্ব গ্রহন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, নির্বাচনের পর শপথসহ নানা অনুষ্ঠানে জন্য ঢাকায় যেতে হয়েছে। তবে আমার প্রতিনিধি গোলাপী বেগমের খোঁজ খবর নিয়েছেন সবসময়। ধানের শীষে ভোট দেয়ার কারণে স্বামীর গালমন্দ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গোলাপী বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত হয়ে আমাকে গোলাপী বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

গোলাপী বেগমের স্বামী, সন্তান ও নাতীদের জন্য ঈদের নতুন কাপড়, সেমাই সহ নগদ অর্থ উপহার দেয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে। গোলাপী বেগমের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।

এ সময় এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com