March 12, 2026, 9:45 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ৩ শর্ত দিল ইরান জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব

Reporter Name
  • Update Time : Thursday, March 12, 2026
  • 6 Time View

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ও অন্যান্য খাতে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী অনুযায়ী, নির্বাচনে প্রচারণার জন্য খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহনে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ঢাকা-১৫ আসনের ভোটে জয়ী হয়েছেন শফিকুর রহমান। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করার সীমা রয়েছে। তার হিসাব অনুযায়ী, ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ শফিকুর রহমান তার নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থেকে ভোটের ব্যয় সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com