July 1, 2026, 11:41 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 82 Time View
107

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রাকিব (২৭) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন—এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান। তবে এ তথ্যকে গুজব বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। রাকিব হাসান সুস্থ আছেন।

পরে রাকিব হাসান নিজেও লাইভে এসে বলেন, তার মৃত্যুর খবরটি ভুলভাবে ছড়িয়েছে এবং তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রাকিব হাসানের পরিবার সঠিক তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com