October 26, 2026, 10:41 pm
সর্বশেষ সংবাদ:
বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 116 Time View

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীতে এনসিপির পেশাজীবী অঙ্গ সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করার প্রস্তাব প্রধানমন্ত্রীকেই উত্থাপন করা উচিত ছিল জাতীয় সংসদে। সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর মানে এই নয় যে, ৩০ দিন পার হয়ে গেলে সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই সংসদ ৫ বছরের জন্য।

আখতার হোসেন বিএনপি ও প্রধানমন্ত্রীকে আহ্বান জানান উদ্যোগ নেয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com