March 23, 2026, 6:23 pm
সর্বশেষ সংবাদ:
জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না হাদিকে হত্যার বিষয়ে কি বললেন হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি

ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 8 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে মঙ্গলবার আলবেনিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ এবং ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে।

বলকান দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি বিরোধীদের বয়কটের মধ্যেই সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে ইরানি সামরিক বাহিনীর আদর্শিক শাখাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রস্তাব পাস করে।

প্রস্তাবে বলা হয়, ‘আলবেনিয়ার সংসদ ইরানকে এমন একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে, যা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং তার পররাষ্ট্র নীতির লক্ষ্য অর্জনে সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার করে।’

নথিতে ইরান-সংযুক্ত হ্যাকারদের দ্বারা পরিচালিত বলে সন্দেহ করা সাইবার হামলাগুলোরও নিন্দা জানানো হয়, যার মধ্যে চলতি মাসের শুরুতে সংসদের আইটি ব্যবস্থার ওপর হামলার ঘটনাও রয়েছে।

২০২২ সালে একটি সাইবার হামলার পর তিরানা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

আলবেনিয়া দীর্ঘদিন ধরে ইরানের নির্বাসিত বিরোধী সংগঠন পিপলস মুজাহেদিন অব ইরান (এমইকে)-এর কয়েক হাজার সদস্যকে আশ্রয় দিয়ে আসছে, যাদের তেহরান ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।

ইউরোপীয় ইউনিয়নও জানুয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের পর একই সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com