July 2, 2026, 5:44 am

রবীন্দ্রসরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 51 Time View
58

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ঈদ উৎসবের প্রথমদিন শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্রসরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন রবীন্দ্রসরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল। শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে।

নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে।
উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ।

সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com