July 1, 2026, 11:02 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

সরাইল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করল বিজিবি

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 51 Time View
58

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৫ (বিজিবির) সদস্যরা ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় মাটিতে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল স্থানীয় কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ভারতীয় ৯৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩৬২৮ পিস চশমা ও ৩৪৩ পিস শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com