October 25, 2026, 3:15 pm
সর্বশেষ সংবাদ:
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’ ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি

মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 114 Time View

রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে অনুষ্ঠিত জামাতে তিনি উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায়ের জন্য সেখানে সমবেত হন। বিরোধীদলীয় নেতার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।

মোনাজাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com