মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
Reporter Name
Update Time :
Tuesday, March 24, 2026
86 Time View
মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা একটা জাতি পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি; আপনাদের অবিস্মরণীয় এই অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’ সোমবার সকালে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবিরবাজি, টেন্ডারবাজি আমি নিজে করব না, কাউকে করতে দেব না। পৌরসভার কাঁচা বাজার এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন গুর্খার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও ইউএনও আবদুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,...
115
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা একটা জাতি পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি; আপনাদের অবিস্মরণীয় এই অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
সোমবার সকালে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবিরবাজি, টেন্ডারবাজি আমি নিজে করব না, কাউকে করতে দেব না।
পৌরসভার কাঁচা বাজার এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন গুর্খার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও ইউএনও আবদুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ প্রমুখ।