March 26, 2026, 2:10 pm
সর্বশেষ সংবাদ:
‘আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা যেন টিকে থাকে’ লেবাননের পাশে ‘পূর্ণ সমর্থন’ ফ্রান্সের, জানালেন ম্যাক্রোঁ ইউনূস আমলে মুক্তিযোদ্ধা পীড়নের দেড় বছর এত অপমানিত আগে হননি মুক্তিযোদ্ধারা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দামে উর্ধ্বগতি ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে: ইব্রাহিম জুলফাকারি প্রবাসী আয় আগের সব রেকর্ড ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি ঋণ বেড়েছে ১০ বিলিয়ন ডলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় জামায়াতের শোক বিশ্ব বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে: জাতিসংঘ মহাসচিব ‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়’

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 8 Time View

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী যদি রাজারবাগে হামলা না চালাত, তবে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দু-একদিন পরে আসত। রাজারবাগের এই নৃশংস ঘটনাই বাঙালি জাতিকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ধাবিত করেছিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ২৫শে মার্চের কালরাতে সবচেয়ে বড় গণহত্যা বা ম্যাসাকার শুরু হয়েছিল এই রাজারবাগ পুলিশ লাইনস থেকেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায়। মূলত রাজারবাগের এই প্রতিরোধ ও আত্মত্যাগই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রাথমিক ভিত্তি।

ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান যখন পাকিস্তানি কমান্ডারের নির্দেশে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন, তখনই তিনি রাজারবাগে আক্রমণের খবর পান। খবর পাওয়ার পরপরই তিনি অনুধাবন করেন যে বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণার এখনই মোক্ষম সময়। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্তে ষোলশহর সামরিক বেইজে ফিরে গিয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তী সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, ২৭শে মার্চ জিয়াউর রহমান প্রথমে ‘প্রভিশনাল হেড অফ দ্য স্টেট’ হিসেবে এবং পরে তৎকালীন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে সংশোধিত আকারে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এটিই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস।

দীর্ঘদিন পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নতুন সংস্কৃতি গড়ে তুলছি। শহীদের রক্ত বৃথা যেতে দেব না এবং সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা হবে।

রাজারবাগে শ্রদ্ধা নিবেদনের আগে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com