August 30, 2026, 11:44 am
সর্বশেষ সংবাদ:
জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন ফুটবলারদের বিভিন্ন খেলার উন্নয়নে কাজে লাগাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! আ.লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে: সারজিস আলম হুজুররা হাসনাতের বেলায় চেতছেন অথচ বিএনপির বেলায় চুপ নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিতর্কে বিলুপ্তের পর যুবদলের নতুন কমিটি, ফের ১৮ নেতার পদত্যাগ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়’

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 98 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ৭১ এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।

তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই এখনও আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর এমন না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com