April 2, 2026, 2:13 pm
সর্বশেষ সংবাদ:
সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি, যেখানে সত্য ও ছদ্মবেশ মিলেমিশে একাকার: হাসনাত আব্দুল্লাহ মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হা/মলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে: ট্রাম্প কাটছে জ্বালানি সংকটের মেঘ, আসছে বড় চালান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত! ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন ডেথ ট্র্যাক ► গতির উন্মাদনায় হামেশা মৃত্যু ► নিষিদ্ধ সড়কে অটোরিকশার দাপট ► গভীর রাতে বিপজ্জনক রেসিং অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা বিএনপিকে জামায়াত নেতার সতর্কবার্তা: ‘জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে’ ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

ভারত থেকে পাইপলাইনে এল ৭ হাজার টন ডিজেল

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 26 Time View

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে বড় সাফল্য দেখাল সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টনের বিশাল একটি ডিজেলের চালান।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টা সফর শেষে এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়।

উল্লেখ্য, চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। আমদানির এই ধারাবাহিকতা দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com