August 30, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন

৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 112 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল সিলেটে গিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামেই উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস। যা এ বছর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।

স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সশরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসঙ্গে এটি উদ্বোধন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতা চাচ্ছি।

প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এর আগে, গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com