April 2, 2026, 3:28 am
সর্বশেষ সংবাদ:
অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা বিএনপিকে জামায়াত নেতার সতর্কবার্তা: ‘জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে’ ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

প্রথম প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সংসদে খাল খনন, কার্ড সুবিধা ও সামাজিক সহায়তার পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 24 Time View

সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ‘প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের’ মধ্য দিয়ে তিনি এই সংসদীয় রীতিতে অংশ নেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুতেই সরকারি ও বিরোধী দলের সদস্যরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কার এবং জন-গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেন এবং জনকল্যাণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সংসদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। এছাড়া চলতি বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখের দিন পাইলট প্রকল্পের আওতায় ১০ জেলার ২২ হাজার মানুষকে কৃষক কার্ড দেওয়া হবে। যারা এই কার্ড পাবেন, তারা বছরে ২৫০০ টাকা করে সহায়তা পাবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা পাবেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জনগণই হচ্ছে তাদের সকল ক্ষমতার উৎস। তিনি বলেন, “আমরা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার প্রাথমিক কাজ বর্তমান সরকার শুরু করেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com