October 24, 2026, 12:18 am
সর্বশেষ সংবাদ:
দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: জুবায়ের ময়মনসিংহে চুরখাই খালের মরণদশা: দখল-বর্জ্যে বন্ধ পানিপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আবার শুরু ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন কটিয়াদীতে ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 169 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সি খারাজি বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন—তা এখনো স্পষ্ট নয়।

কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল।

বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুই দফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি।’

সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com