August 30, 2026, 7:32 am
সর্বশেষ সংবাদ:
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬

নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 131 Time View

বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, এতদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হলেও এ দুইয়ের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তাই ভবিষ্যতে একীভূতভাবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই নববর্ষের এই আয়োজন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, যা কোনো নির্দিষ্ট দলের নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই উৎসব উদযাপন করে থাকে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com