August 30, 2026, 6:22 am
সর্বশেষ সংবাদ:
‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬ মৃত্যুর সময় ঋণের পাহাড়, এখন কোটি কোটি ডলারের মালিক মাইকেল জ্যাকসন! পর্যটকদের নির্মল আনন্দ দিতে নতুন রূপে সাজবে পতেঙ্গা সৈকত পুলিশ সদস্যকে থাপ্পড় মারা সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ট্রাম্প বক্তব্যে কী বলবেন তা নিয়ে বাজি, হোয়াইট হাউজ কর্মীর জরিমানা সুপারি গাছে না ওঠায় যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত

প্রাথমিকে সশরীরেই চলবে পাঠদান: শিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 127 Time View

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান অব্যাহত থাকছে এবং সরকার এখনই অনলাইন ক্লাসের কথা ভাবছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে মিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

দেশে হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসের গুঞ্জন উঠলেও প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং বিদ্যালয়গুলো সশরীরেই চলবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেছেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের পাঁচ বছরের টার্গেট হলো- ৫ থেকে ১০ বছর বয়সী ৯৬ শতাংশ বাচ্চাকে যেন স্কুলের দিকে নিয়ে আসতে সক্ষম হই। তাদের এই যে ৫-১০ বছর বয়সীদের এই শিক্ষা শেষে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, কমিউনিকেশন, গণিত শিক্ষায় যেন তারা পারদর্শী হয়। এখন আমরা সেই ব্যবস্থাই করছি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, এই যায়গা থেকে স্কুল-ক্যাম্পাসগুলো যদি শিক্ষার্থী বান্ধব না হয় তাহলে, ডিজাইনগুলো যদি তেমন না হয়; আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করছি।

তার দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রমিজ করেছেন পুরো জাতির কাছে যে- প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে স্কুল ড্রেস দেব। সো অনেক কিছুই আমরা দিচ্ছি। এর সঙ্গে আরও অনেক ধরনের ব্যবস্থা করবো। সেই যায়গা থেকে এই ক্যাম্পাসগুলো অনেক গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামের প্রবণতা ইনফেন্ডদের মধ্যে সবচেয়ে বেশি। স্কুলগামীদের মধ্যে এটি সবচেয়ে বেশি। আর এ জন্য আমাদের যা করা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিটেলস জেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি। তাই সব ধরনের ব্যবস্থাই এখানে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এ সময় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com