October 25, 2026, 7:06 am
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ রেলওয়ে: রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে ব্যাংকিং সেবায় আঞ্চলিক বৈষম্য প্রকট সরকারি চাকরি: ৯ মাসে আটক, জেল ৩১৯ ভুয়া পরীক্ষার্থীর ‘এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, রাজপথে ফিরতেই হতো’ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির অহমিকায় জাতিকে ফ্যাসিবাদের দিকে নিচ্ছে সরকারি দল’

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 216 Time View

দুই-তৃতীয়াংশ মেজরিটির অহমিকায় জাতিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাজধানীতে জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই সংসদ যদি মজালুম জনগণের দুঃখ না বোঝে, তা হবে চরম লজ্জার। ৫৪ বছরে দফায় দফায় ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি। সেই ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনতে চায় সরকারি দল।

তিনি বলেন, এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। এই বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেব না তারা।

জামায়াত আমির বলেন, যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে পারে না, যে দলের কাছে নিজেদের নেতাকর্মীরাও নিরাপদ নয়; তারা জনগণকে নিরাপত্তা দিতে পারবে না।

তিনি বলেন, নির্বাচনে জনগণের রায়কে ডাকাতি করা হয়েছে। এর রাজসাক্ষীও পাওয়া গেছে। এরপর জনগণের রায় ছিনাতই করতে আসলে হাত-পা অবস করে দেওয়া হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com