July 1, 2026, 5:28 pm
সর্বশেষ সংবাদ:
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

সদরপুরে কৃষিজমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 73 Time View
92
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সকেভেটর দিয়ে আবাদি কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com